ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
আইপিএলের নিয়মে পরিবর্তন

আইপিএলের নিয়মে পরিবর্তন

  • আলা উদ্দিন
  • আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১০০৬ বার পড়া হয়েছে

আধুনিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর হাত ধরে একটু একটু করে বিবর্তিত হচ্ছে। আগামীকাল শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে দুটি নতুন নিয়ম যুক্ত করার পাশাপাশি পুরনো একটি নিয়মও ফিরিয়েছে আয়োজকরা।

গতকাল মুম্বাইতে বিসিসিআইয়ের সদর দপ্তরে আইপিএলের ১৮তম আসরের ‘ক্যাপ্টেনস মিট’ হয়। সেখানে ১০ দলের অধিনায়কদের নিয়মের বদলগুলো অবহিত করা হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের। ভারতীয় কন্ডিশনে রাতের ম্যাচে শিশিরের প্রভাব থাকে। এতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয় বলে মনে করছে আয়োজকরা। এ জন্য দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর যেকোনো সময় আরেকটি বল নিতে পারবে ফিল্ডিং দল।

তবে বল পরিবর্তনের আগে আম্পায়ার পরীক্ষা করে নেবেন আগের বলটি শিশিরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।

আরেকটি নিয়মে এবার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করবেন তৃতীয় আম্পায়ার। সঙ্গে আইসিসি এখনো বলে থুতু বা লালার ব্যবহার শিথিল না করলেও করোনার সময় আরোপিত এই নিয়ম এবার থাকছে না আইপিএলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইপিএলের নিয়মে পরিবর্তন

আইপিএলের নিয়মে পরিবর্তন

আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫