ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৪

  • আলা উদ্দিন
  • আপডেট সময় ১২:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১৫৬৮ বার পড়া হয়েছে

ঢাকার জননিরাপত্তায় গত ২৪ ঘণ্টায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেফতার করা হয় ১৭৪ জনকে এবং তাদের বিরুদ্ধে ৭০টি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে পাঁচজন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ছয়জন চোর, ১৮ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত দুটি চাপাতি, একটি চাকু, একটি ছুরি, একটি কুড়াল, পাঁচটি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও নগদ ১২ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৫৪৭ পিস ইয়াবা ও ১০৬ কেজি ১৫১ গ্রাম গাঁজা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৪

রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৪

আপডেট সময় ১২:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫