ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল

গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল

  • আলা উদ্দিন
  • আপডেট সময় ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৪২৯ বার পড়া হয়েছে

ইতিহাসে প্রথমবারের মতো গোয়েন্দা সংস্থা ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) বা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল। এর একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঘিরে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন।

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসএ পরিচালক রোনেন বারের মেয়াদ শেষ করতে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব গৃহীত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি তার পদ ত্যাগ করবেন। ২০২১ সালে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব পান রোনেন বার। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বেনিয়ামিন সরকার এক বছর আগেই তাকে পদ থেকে সরালো।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে বেনিয়ামিনের সম্পর্কে ছেদ ছিল। কিন্তু হামলার পর সেটির আরও অবনতি ঘটে। তবে শেষমেশ রোনেন বারকে গোয়েন্দাপ্রধানের পদ হারাতে হলো। আর এটি দেশটির ইতিহাসে প্রথম যে ইসরায়েল সরকার আইএসএ’র প্রধানকে বরখাস্ত করলো। সূত্র : আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল

গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল

আপডেট সময় ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫