ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন

  • মোঃ খলিলুর রহমান
  • আপডেট সময় ১১:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৯১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করার বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই চীন সরকারকে অনুরোধ করেছিলেন। এখন চীন সরকার এই তিন ধরনের ফল আমদানি করতে খুবই আগ্রহী। এর মধ্যে দিয়ে চীনে আমাদের রফতানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেস সচিব বলেন, আমরা দেশটিতে কাঁঠাল বৃহৎ পরিসরে রফতানি করতে পারবো। আর চীনারা বাংলাদেশের আম পছন্দ করছেন। এর ফলে দেশটিতে বৃহৎ আকারে আম রফতানিরও সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, আম রফতানির ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড পরিপালন করতে হয়, সে ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফও) আমাদের চার মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দিচ্ছে।

শফিকুল আলম বলেন, আশা করছি প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব জানান, সভায় এক লাখ ৭২ হাজার সরকারি পদ শূন্য রয়েছে বলে জানানো হয়েছে। এসব শূন্য পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে। ভিসার জটিলতা থাকলেও গত সাত মাসে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। ভারতের সঙ্গে আমরা খুবই ভালো সম্পর্ক চাই, তবে সেটা অবশ্যই ন্যায্যতা, মর্যাদা এবং সমতাপূর্ণ হতে হবে।’

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন

আপডেট সময় ১১:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫