ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
বগুড়ার সাবেক এমপি হাবিবরের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • আলা উদ্দিন
  • আপডেট সময় ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ১৭১৪ বার পড়া হয়েছে

বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. হাবিবর রহমানের (৮০) সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এই সাত ব্যাংক হিসাবে ৯৪ লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল আবেদনে উল্লেখ করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়, আসামি মো. হাবিবর রহমানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। হাবিবর রহমানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. হাবিবর রহমানের নামে অর্জিত বর্ণিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ার সাবেক এমপি হাবিবরের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বগুড়ার সাবেক এমপি হাবিবরের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫