ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
উৎসবের আমেজে নুসরাত-সজলের 'কন্যা'

উৎসবের আমেজে নুসরাত-সজলের ‘কন্যা’

  • আলা উদ্দিন
  • আপডেট সময় ০২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৬১৫ বার পড়া হয়েছে

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জ্বীন ৩’ সিনেমার প্রথম গান ‘কন্যা’ প্রকাশ হয়েছে। নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল জুটিকে এই গানে পাওয়া গেছে উৎসবের আমেজে।

জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজে প্রচার হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সংগীতায়োজন করেছেন ইমরান।

গানের ভিডিওচিত্রে দোল উৎসব, গ্রামীণ মেলা, রং-বেরঙের মুখোশ পরে নববর্ষ উদযাপনের দৃশ্য উঠে এসেছে। লাল শাড়ি ও বসন্তের রঙে সাজতে দেখা গেছে নুসরাতকে। আর সজল পরেছেন সাদা পাঞ্জাবি।

‘জ্বীন ৩’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।  ‘জ্বীন ৩’ সিনেমা দিয়ে অর্ধযুগ পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন ফারিয়া।‘জ্বীন ৩’ সিনেমায় আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, নাদের চৌধুরীসহ অনেকে।

সিনেমায় তিনটি গান রয়েছে, যার একটি মুক্তি পেল। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জ্বীন’ সিনেমা। ভালো ব্যবসা হওয়ায় সেটির ধারাবাহিকতায় গত রোজার ঈদে মুক্তি পায় ‘মোনা: জ্বীন-২’। এবার আসছে ‘জ্বীন ৩’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উৎসবের আমেজে নুসরাত-সজলের 'কন্যা'

উৎসবের আমেজে নুসরাত-সজলের ‘কন্যা’

আপডেট সময় ০২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫