ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

নিখোঁজের তিনদিন পর সেতুর নিচে চাচা-ভাতিজার মরদেহ

  • মো: হেলাল উদ্দিন
  • আপডেট সময় ০১:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ১৬৬৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের তিনদিন পর ভেড়ারদহ সেতুর নিচে কচুরিপানার মধ্যে থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর ভেড়ারদহ সেতুর নিচে কচুরিপানার মধ্যে থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন- বৈকুণ্ঠপুর গ্রামের রিয়াজ উদ্দিন (১৮) এবং হৃদয় সেখ (১৫)। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, তিনদিন আগে রিয়াজ ও হৃদয় নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সেতুর নিচে কচুরিপানার মধ্যে মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, মরদেহ ফুলে-ফেঁপে গেছে। এ কারণে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনকে হত্যার পর কচুরিপানার মধ্যে ফেলে রাখা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের তিনদিন পর সেতুর নিচে চাচা-ভাতিজার মরদেহ

আপডেট সময় ০১:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১