ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

খিলক্ষেতের ভুক্তভোগী শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগের ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক। ছয় বছরের মেয়েশিশুটিকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন আজ বুধবার প্রথম আলোকে বলেন, ফরেনসিক পরীক্ষায় প্রাথমিকভাবে শিশুটিকে নির্যাতনের আলামত পাওয়া গেছে।

এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর কিশোরকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, অভিযুক্ত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ বলছে, কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। তবে পরিবারের দাবি, তার বয়স ১১ বছর। স্যানিটারি মালামাল বিক্রির একটি দোকানে সে কাজ করে।

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে গতকাল রাতে কিশোরকে আটক করা হয়। তাকে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা করেন ক্ষুব্ধ জনতা। তাঁরা কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেন। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খিলক্ষেতের ভুক্তভোগী শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে

আপডেট সময় ০৮:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫